সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DSS Job Circular 2026) অফিশিয়াল ওয়েবসাইট-এ প্রকাশ করা হয়েছে। যার স্মারক নম্বর: ৪১.০১.০০০০.০০৯.১১.০০৩.২০২৪-৪৬৫। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।
নতুন এই Department of Social Services Job Circular 2026 অনুযায়ী, সর্বমোট ৫২টি ক্যাটাগরির পদে মোট ১৪৮৫ জনকে (বিশাল সংখ্যক এই নিয়োগে) অস্থায়ী ও স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। এই সরকারি চাকরিগুলোতে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের যেকোনো প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।
আপনি যদি সমাজসেবা অধিদপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে আগ্রহী হন, তবে বিজ্ঞপ্তি অনুসারে আগামী ০২ জুন ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ২৩ জুন ২০২৬
বিকাল ৫:০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।
প্রতিষ্ঠান পরিচিতি
সমাজসেবা অধিদপ্তর (Department of Social Services – DSS) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। দেশের দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

0 Comments